
তাকবীর ধ্বনি - আরিফ শামছ্
তাকবীর ধ্বনি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গগন বিদারী, তাকবীর ধ্বনি, সমস্বরে আওয়াজ তুলি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। । আল্লাহর নামে, শপথ করে, শহীদি জজবা বুকে রেখে, মর্দে মুজাহিদ,ঝাঁপিয়ে পড়ে, আলেম আবিদ জনতার তরে। দলে দলে,পলে পলে, জুলুম করে নিরীহ বলে, বেয়াদব,জালিম,বুক চেতিয়ে চলে। কোথায় ওরে বীর সাহসী, সৎ, নির্ভীক, যুবক যুবতী। গগন বিদারী, তাকবীর ধ্বনি, সমস্বরে আওয়াজ তুলি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। । সব মানুষের সাথে সাথে, বিপদ আপদ অরুন প্রাতে, সকাল দুপুর সন্ধ্যা রাতে, সবাই সবার হাত রাখো হাতে। হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিষ্টান, সবার স্রষ্টা, আল্লাহ মহান। আল্লাহর প্রতিনিধি, রেখো আল্লাহর মান, সকল সৃষ্টি পাবে তাদের ন্যায্য মান ও সম্মান। গগন বিদারী, তাকবীর ধ্বনি, সমস্বরে আওয়াজ তুলি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। । সুখে দুঃখে, আঁধার রাতে, ঝড় বৃষ্টি, বাদলা দিনে, বন্যা খরা, ক্রান্তি লগ্নে, শিশে ঢালা প্রাচীর হয়ে রণে। ছায়া হয়ে মায়া করে, সকল মানুষের তরে, নয়নের শান্তি, ভুলিবে ক্লান্তি, গতি আসিবে ফিরে। গগন বিদারী, তাকবীর ধ্বনি, সমস্বরে আওয়াজ তুলি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। । নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। । নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ।

