
কুয়াকাটা Part 13 - The Surprise
Intro: [Epic Uprising load] কুয়াকাটা Part Thirteen – The Surprise DJ Matbar is at বগুড়া train station. oh yes aha lets go কুয়াকাটা oh yeah The সাগর কন্যা Aha পটুয়াখালী বরিশাল Bay of Bengol Sunrise and Sunset কুয়াকাটা is the Best Verse 1: স্টেশনের বাইরে দাঁড়াইয়া আমরা চারজন চিন্তা করি বাসায় কিভাবে যাবো এখন টাকা তো নাই, বাসের ছাদে যাইতে হবে টিকেট চাইলে আমরা স্টুডেন্ট বলতে হবে অথবা বেবি ট্যাক্সি নিয়া ডাইরেক্ট বাসা তারপর বাপের কাছ থেকে টাকা নিয়ে বেবি ড্রাইভাররে দেওয়া আর কোনও রাস্তা নাই রে ভাই Chorus: মাথা চুলকাই আর চিন্তা করি কি করলে বিনা পয়সায় বাসায় যাওয়া যাবে এখন আর যাই হোক মনে নাই ভয় বগুড়া চলে আসছি হবেই একটা উপায় Verse 2: যেই চিন্তা সেই কাজ সবাই হাটা শুরু করলাম বাস স্ট্যান্ডের দিকে যাবো এই সময় আমিনুল বললো থাম আমরা তাকাইলাম তার দিকে সবাই সে বললো খুব খিদা লাগছে চল কিছু খাই আমরা বললাম হোটেল ওয়ালারা কি তোঁর খেরু লাগে সে বললো তা না, তবে টাকা দিলে তো খাইতে দিবো আরে কয় কি হালায়? Chorus: বিনা টিকেটে আসলাম Khulna টু শান্তাহার তারপর মালবগি তে লুকাইয়া আসলাম বগুড়া আর এখন বাসায় যাবো নাই বাসের ভাড়া কিভাবে টাকা দিয়া খাবো বুঝি না তো আমরা Verse 3: কইতে দেরি নাই আমিনুল উঠাইলো তার পা জুতা খুইলা মুজার ভিতর থেকে বাইর করলো একশো টাকা এইটা দেইখা আমরা তো হতবাক ট্রেনের টিটি, পুলিশ সবাই করছে চেক ব্যাগ, পকেট underwear কিছুই বাদ রাখে নাই কিন্তু তারা মুজার মধ্যে যে খোঁজে নাই আই হাই Chorus: What a surprise dear Aminul কিভাবে এই কাম করলি, আমরা চিন্তায় মশগুল সবাই আমরা খুশি হোটেলে গেলাম খুব হাসলাম আর ভরপেট খাইলাম Verse 4: এরকম এক surprise এর পরে মনে নাই কোনও কষ্ট খুলনা টু বগুড়া এখন ইতিহাস, adventure করছি যথেষ্ট নাশতা করে বাস স্ট্যান্ডে গিয়ে নিলাম চারটা সিট আরাম করে বাড়ি যাই আর ভাবি কুয়াকাটা ট্যুর is pure hit. কতো যুদ্ধ, কতো struggle করে গেছি কুয়াকাটা তার থেকেও বেশি যুদ্ধ আর struggle হইছে ফিরে আসার জার্নি টা হ রে ভাই Chorus: একটু একটু করে বাস্তবে আসছি ফিরে চেনা রাস্তা চেনা গলি আর চেনা বাড়িঘর কুয়াকাটা আর সমুদ্রের ঢেউ খালি মনে পরে ট্রেন জার্নি টা মাথার ভিতর ঘোরে Verse 5: বাসে যাইতে যাইতে মনে পড়ল কালকে আছে cricket খেলা টিভি কাপের সেমিফাইনাল, শুরু হবে সকাল বেলা আমিনুল বলল আগে বাসায় যাই দেখি কি অবস্থা তারপর চিন্তা করবো খেলায় আসা যাবে কিনা ফারুক বলল আমি নাই খেলায় সজল বলল আমিও জানিনা আগে বাসায় যাই Chorus: এতো কিছুর মধ্যে খেয়াল করলাম মাথা উপর নিচে দোলে সমুদ্রের উপর নৌকা আর লঞ্চের সেই ফীলিংস বাসের জানালা দিয়া বাইরে তাকাই আর মন খারাপ হয় কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করি আবার কুয়াকাটা যাবো একদিন নিশ্চয়ই Oh Yes Final Chorus: [Cinematic and catchy load] Finally, we are at home Let’s load the theme of the tour Yes! Let's go! (Oh yeah) কুয়াকাটা বাংলাদেশের সাগর কন্যা সাগরের টানে হাজারো মানুষে ছুটে আসা পটুয়াখালী, বরিশাল, The সাগর কন্যা আহা, পটুয়াখালী, বরিশাল Bay of Bengol Sunrise and sunset কুয়াকাটা is the best, oh yeah [bass and drums continue] The কুয়াকাটা story, Tune back for part fourteen, হিসাব কিতাব [Outro] [Bass, Drum and dhol beats] আশিক, Aminul, ফারুক আর সজল Hats off to you guys For the legendary tour.

