ফিরে দেখো কত আলোকবর্ষ দূরে কোনো তারাদের মাঝে তোমার নির্বাক সব ভাষায় কোনো রাতের সুরে লেখা আছে তবু আগুন হয়ে তোমার বিপর্যস্ত হৃদয় [কোরাস] খুঁজে দেখো কত খয়েরি গাছের ফাঁকে কোনো আলোর শরীর আমার মৃত্যুবার্তা আনে কোনো রাতের সুরে বিশ্বস্ততা তবু আগুন হয়ে তোমার বিপর্যস্ত হৃদয় ভালোবাসায় [ভার্স ২] আজও দেখো বৃষ্টির জন্ম হয় ক্লান্ত শরীরে আজও দেখো আকাশ চেয়ে যায় উষ্ণ আঘাতে [ব্রিজ] আজও দেখো স্তব্ধ আমার মন স্তব্ধ আমার মন আলোর খোঁজে আজও দেখো বৃষ্টির জন্ম হয় ক্লান্ত শরীরে [আউট্রো] খুঁজে দেখো কত খয়েরি গাছের ফাঁকে এক আলোর শরীর