
বিশ্বাসের হারজিত - আরিফ শামছ্
বিশ্বাসের হারজিত ভালোবাসা অভিনয়, ভালোবাসা ভাল নয়, ভালোবাসা জীবনে ক্ষত হয়ে গেঁথে রয়। নেই কোন দন্ড, মেপে নিব অন্ত, ভালোবাসে ভালোবাসি, তন্ত্র-মন্ত্র। ভালোবাসা অভিনয়, ভালোবাসা ভাল নয়, ভালোবাসা জীবনে ক্ষত হয়ে গেঁথে রয়। নেই কোন দন্ড, মেপে নিব অন্ত, ভালোবাসে ভালোবাসি, তন্ত্র-মন্ত্র। ভালো লাগে রুপ সুধা, করি পান অফুরান, স্নিগ্ধতা চাহনীর, খুন করে কাঁড়ে প্রাণ। ভাষাহারা নির্বাক, নিশ্চুপ চুপ চুপ, গোলাপী গন্ড, পাঁপড়ি ছোপ ছোপ। ভালো লাগে রুপ সুধা, করি পান অফুরান, স্নিগ্ধতা চাহনীর, খুন করে কাঁড়ে প্রাণ। ভাষাহারা নির্বাক, নিশ্চুপ চুপ চুপ, গোলাপী গন্ড, পাঁপড়ি ছোপ ছোপ। ভালো লাগে রুপ সুধা, করি পান অফুরান, স্নিগ্ধতা চাহনীর, খুন করে কাঁড়ে প্রাণ। ভাষাহারা নির্বাক, নিশ্চুপ চুপ চুপ, গোলাপী গন্ড, পাঁপড়ি ছোপ ছোপ। কাল কেশ, লাগে বেশ, উড়ছে তো উড়ছে, চাঁদমুখে বাতাসে, দোল খেয়ে খেলছে। সচেতন আঙ্গুল সযতনে সরিয়ে, মুগ্ধতা বাড়িয়ে, কাছে টানে সহজে। কাল কেশ, লাগে বেশ, উড়ছে তো উড়ছে, চাঁদমুখে বাতাসে, দোল খেয়ে খেলছে। সচেতন আঙ্গুল সযতনে সরিয়ে, মুগ্ধতা বাড়িয়ে, কাছে টানে সহজে। শিশিরে স্নাত হওয়া, ফোটা ফুল সদ্য, সোনালী কিরণে, অপরূপ পদ্ম, নিষ্পাপ নিশ্চিত, পাপ নেই কিঞ্চিৎ, ভালবাসে-ভালবাসি, বিশ্বাসের-হারজিত। শিশিরে স্নাত হওয়া, ফোটা ফুল সদ্য, সোনালী কিরণে, অপরূপ পদ্ম, নিষ্পাপ নিশ্চিত, পাপ নেই কিঞ্চিৎ, ভালবাসে-ভালবাসি, বিশ্বাসের-হারজিত। ভালোবাসা অভিনয়, ভালবাসা ভাল নয়, ভালোবাসা জীবনে ক্ষত হয়ে গেঁথে রয়। নেই কোন দন্ড, মেপে নিব অন্ত, ভালোবাসে ভালোবাসি, তন্ত্র-মন্ত্র। নিষ্পাপ নিশ্চিত, পাপ নেই কিঞ্চিৎ, ভালবাসে-ভালোবাসি, বিশ্বাসের-হারজিত। ভালবাসে-ভালোবাসি, বিশ্বাসের-হারজিত। বিশ্বাসের হারজিত ---- বিশ্বাসের হারজিত । ।

