
কিছু কথা রুপকথা
সত্যি কি ভোলা যায় পুরোনো সেই দিন? স্মৃতির অ্যালবামে আজও তুমি অলিগলি রঙিন। কিছু কথা থেকে যায়, কিছু যায় হারিয়ে কিছু কথা ফিরে আসে চেনা হাত বাড়িয়ে। কিছু কথা রূপকথা, বৃদ্ধ সেই বিকেলে, কিছু গান পূর্ণ হবে, সবটুকু হারালে। কিছু কথা রূপকথা, বৃদ্ধ সেই বিকেলে, কিছু গান পূর্ণ হবে, সবটুকু হারালে... কিছু হাত ছেড়ে যাবে ভিড়ের অজুহাতে, কিছু নাম থেকে যাবে কবিতার শেষ লাইনে। কিছু আলো নিভে যাবে সন্ধে নামার আগে, কিছু ছায়া থেকে যাবে চেনা ঘরের কোণে। কিছু কথা রূপকথা, বৃদ্ধ সেই বিকেলে, কিছু গান পূর্ণ হবে, সবটুকু হারালে। কিছু কথা মেঘে ঢাকা, কিছু কথা বৃষ্টি, কিছু স্মৃতি মুছে গিয়েও অদ্ভুত অবশেষ। কিছু নাম হারিয়ে যাবে ভিড়ের এই শহরে, কিছু কথা রূপকথা, বৃদ্ধ সেই বিকেলে, কিছু গান পূর্ণ হবে, সবটুকু হারালে। কিছু হাত ছেড়ে যাবে ভিড়ের অজুহাতে, কিছু নাম থেকে যাবে কবিতার শেষ লাইনে। সত্যি কি ভোলা যায় পুরোনো সেই দিন? স্মৃতির অ্যালবামে আজও তুমি অলিগলি রঙিন। কিছু গান পূর্ণ হবে, সবটুকু হারালে... ©ShunnoBindu Don't Copy

