সকাল ন’টার নীল বাসটা আজ না হয় চলে যাক অফিস যাওয়ার ইস্ত্রি করা শার্টটা আলনায় থাক। এক কাপ চা, চিনি ছাড়া, আর আধপোড়া নোন-তা বিস্কুট ইচ্ছে করে আজ ছিঁড়ে ফেলি সব নিয়মকানুন, স্যুট। পকেটে একটা দশ টাকার নোট, কপালে তিনটে ভাঁজ ইচ্ছে করে ফোনটা অফ করে ভাবি, আমার নেই কোনো কাজ! ইচ্ছে করে ফ্রি স্কুল স্ট্রিটে একা একা হেঁটে বেড়াই ইচ্ছে করে ট্রাম লাইনে নিজের ছায়াটা মাড়াই। ইচ্ছে করে সেই পুরনো ক্যাসেটে বেলা বোসকে খুঁজি ইচ্ছে করে মিথ্যেগুলো সত্যি বলেই বুঝি। মনে পড়ে সেই কলেজ স্ট্রিট? ঝিরঝিরে বৃষ্টিতে ভেজা? সস্তা চুরুট, সস্তা স্বপ্ন-সবই ছিল খুব সোজা। এখন কেবল laptop screen আর ডেডলাইনের ভয় ইচ্ছে করে চিৎকার করে বলি, "এভাবে কী বাঁচা যায়?" সেও আজ কোনো এক কর্পোরেট ফ্ল্যাটে বেঁধেছে ঘর আর সংসার যার নাম ছিল ভালোবাসা, আর কপাল ছিল খাসা! ইচ্ছে করে... আমার ভীষণ ইচ্ছে করে.. সব হিসেব ভুলে আবারও সেই যাযাবর হতে। ইচ্ছে করে বেলা বোস, নীলাঞ্জনাদের ভুলে একবার শুধু ঝিনটির হাত ধরে অঝোর শ্রাবণে ভিজতে। ইচ্ছে করে আবারও সেই বৃষ্টিতে একা ভিজতে। ইচ্ছে করে! আমার ভীষণ ইচ্ছে করে! ইচ্ছে করে... ইচ্ছে করে... আমার ভীষণ ইচ্ছে করে! © SudipS