
সাগরের ঢেউ হেলে দুলে, কোলে এসে দোলা দিলো পরান কেড়ে নিলো---- প্রেমের সাগর দোলে দোলে বুকের কাছে ছুটে এলো হৃদয় ভরে গেলো---।। সাত সমুদ্র তেরো নদী চোখের ভাষা বুঝে গেলো পাগল করে দিলো---- সোনার ময়না পাখি আমার বাঁধন ছিঁড়ে ছুটে এলো প্রাণে দোলা দিলো---।। উত্তাল সাগরের ঢেউ এসে প্রাণে জোয়ার এনে দিল তোমায় কাছে পেলো-- হাসনাহেনার কাছে এসে কানে কানে কথা হলো মন জুড়িয়ে গেলো----।।
