Song Cover Image

ইনসাফের আহ্বান - আরিফ শামছ্

V6-MINI

ইনসাফের আহ্বান আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্) ইনসাফ চায় ভাই, ইনসাফ কেনো নাই? জনে জনে ঝরে মরে, সময় তো বয়ে যায়! শান্তি পাব না, স্বস্তি রবে না, অস্থির চঞ্চল কেনো ভাই? বেলা-অবেলা অক্লান্ত ছুটে চলা, লোভ আর প্রাপ্তির শেষ কোথায়? আমার আছে যতটুকু, আরো চায় আরো, চায় সব রাজভান্ডার, দুনিয়ার সব মরিলো কি বাঁচিলো, নাই বেলা সে খবর রাখিবার। দয়া করো নিজেকে, একটু থামো হে! নিঃশ্বাস নিয়ে নাও, বেঁচে রও শান্তিতে, প্রয়োজনে বেশিটুকু ব্যবহারে রেখে দাও, বাকিটুকু অভাবীদের দু'হাতে বিলাও। ফিরে এসো সংকটে, বিলিয়ে নিঃশেষে, অভাগীদের দলে ভিড়ে, জীবনের বেলা শেষে! একথা অন্যায়, সত্য অসহায়, লড়ে যাও বীর বেশে, সম্পদ বাড়িয়ে, সব কিছু ছাড়িয়ে, পাশে রবে, শোকে-সুখে, কেঁদে হেসে। আমাকে তোমাতে, তোমাকে আমি ভেবে, ভাবো ভাই একবার, যা হলো কি ঠিক হলো? আমার কি তাই হতো! ভেবে নাও বারবার। ইনসাফ খুঁজে নাও, সবারে বুঝিয়ে দাও, কত সহজ ইনসাফ! সবাই সবার তরে ইনসাফ করে যাবে, রবে নাকো আতরাফ-আশরাফ। চলো ভাই, বোন সবাই, এই দেশ-জাতি আমার তোমার সবার, সবে খুশি হলে তোমরাও খুশি রবে, ন্যায্য প্রতিদান দেখো এমনি হওয়ার। আমার থেকে শুরু করি আজ, আপন ভাইয়ে ভাইয়ে যত কাজ, পরিবার থেকে হোক ভালো কিছু শুরু, বিস্তার লাভে ইনসাফ-রাজ! আমি ভালোবাসি যাহা, সবার তরে তাহা, রবে না ফারাক ভোগে, আমি হাসি-খুশি, রবো পাশাপাশি, জীবন সবার উপভোগে। মুমিন হবো, পছন্দ-অপছন্দ সব, একই সবার হবে, আমি তুমি ইনি তিনি সবে, জান্নাতে নিশ্চিত মিশে রবে। ০৮/১১/২০২৬ সারুলিয়া, ডেমরা, ঢাকা।