
ভুলে যাও আগেকার সব কথাবার্তা মনে করো এই বিশ্বসৃষ্টির আগে এবারই প্রথম তুমি। তুমি তো ছিলে না কোথাও, ছিলে না তখন নেই নেই আকাশে, নদীজলে ঘাসে পাথরেও নেই, ঝর্ণার পাশে। এবারই প্রথম তুমি। তুমি তো ছিলে না কোনো কিছুতে আগে ফুলেও ছিলে না, ফলেও ছিলে না চোখে নাকে বা চুলেও ছিলে না। এবারই প্রথম তুমি। তুমি তো ছিলে না এখানে, সেখানে ছিলে না তুমি তো ছিলে না কোথাও, ছিলে না কোনোখানে এবারই প্রথম তুমি। রাতের পবিত্র ক্ষণেও ছিলে না নীল নবঘন মেঘেও ছিলে না এবারই প্রথম তুমি। তুমি তো ছিলে না, “তুমি”ই ছিলে না এবারই প্রথম তুমি।

