
রাত্রী (Night 🌃)
রাত্রি তুমি শেষ হয়ো না, তোমায় আরও কিছুক্ষণ কাছে চাই। আমি তোমার অপেক্ষায় থাকি সেই সন্ধ্যে থেকে... রাত্রি, তোমার সাথে আমার অনেক কথা আছে যে বাকি। রাত্রি তুমি কেন এতো সুন্দরী? পাশে এলে অনেক কথা থেকে যায় বাকি... শুধু তোমার নিস্তব্ধতায় হারিয়ে যাই অনুভবে.….. রাত্রি তুমি চলে যেয়ো না, রাত্রি তুমি শেষ হয়ো না। রাত্রি তোমার সাথে আমার অনেক কথা আছে যে বাকি। রাত্রি তুমি আমার সব কবিতা, রাত্রি তুমি আমার তারা ভরা আকাশ, রাত্রি তুমি মনের গোপন খোলা চিঠি, রাত্রি তোমার সাথে আমার অনেক পথ হাঁটা আছে বাকি... রাত্রি তুমি মানেই স্বপ্ন দেখা চেনা শহর থেকে বহুদূর। রাত্রি, তোমার আর স্মৃতির সাথে একলা কথা। তোমার কাছেই আমার যত না-বলা, সব পাওয়া আর না-পাওয়া... রাত্রি তুমি থমকে থাকো আমার বুকের কাছে। রাত্রি তুমি চলে যেয়ো না, রাত্রি তুমি শেষ হয়ো না। রাত্রি তোমার সাথে আমার অনেক কথা আছে বাকি। রাত্রি তুমি আমার সব কবিতা, রাত্রি তুমি আমার সব গান। রাত্রি তুমি আমার তারা ভরা আকাশ, রাত্রি তুমি মনের গোপন খোলা চিঠি, রাত্রি তুমি ফিরে এসো, রাত্রি তুমি ফিরে এসো,বারবার ভোরের আগে... ঠিক একটিবার। রাত্রি তুমি... শেষ হয়ো না... রাত্রি তুমি... শেষ হয়ো না... ©SudipS Don't copy Lyrics

