Song Cover Image

আবার আসিবো ফিরে (Add Instrumental)

[Spoken Word] আবার আসিবো ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিবো এ কাঁঠাল ছায়ায় হয়তোবা হাঁস হবো কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে সারাদিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিবো আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে