
ভালোবাসার ভাষা আর উচ্চতা ভালোবাসার ভাষা আর উচ্চতা জানতে, চলে যেও পাহাড়ের মৌন কোলেতে। আসমান ছুঁয়ে যাওয়া উঁচু উঁচু পাহাড়ে, ভালোবাসার উচ্চতা দেখো বলে কাহারে। ভাষা আর ভালোবাসা পাহাড়ের মৌনতা, ঠিক ঠিক বুঝে নিবে জমে থাকা বারতা। বেদনার সব রং নীল আকাশে, জড়িয়ে সামিয়ান ছড়িয়ে আছে। সাগরের উপকূলে এসো যদি এলোকেশে, ঢেউ ছুটে উপকূলে দেখো কত ভালোবেসে। সাগরের গর্জনে মিশে আছে শোনে নিও, ভালোবাসার অর্জন লাভ ক্ষতি দেখে নিও। নদীতীরে এসো যদি বিকেলের রোদ মেখে, বেলা যাবে নীরবে পাখিদের ফেরা দেখে। ভালোবাসার গান শোনে, কলকল কলতানে, বুক ভরা শান্তি দেহ মনে স্বস্তি সব রবে সমানে। ভালোবাসার ভাষা আর উচ্চতা || ভালোবাসার ভাষা আর উচ্চতা জানতে, চলে যেও পাহাড়ের মৌন কোলেতে। আসমান ছুঁয়ে যাওয়া উঁচু উঁচু পাহাড়ে, ভালোবাসার উচ্চতা দেখো বলে কাহারে। ভাষা আর ভালোবাসা পাহাড়ের মৌনতা, ঠিক ঠিক বুঝে নিবে জমে থাকা বারতা। বেদনার সব রং নীল আকাশে, জড়িয়ে সামিয়ান ছড়িয়ে আছে। সাগরের উপকূলে এসো যদি এলোকেশে, ঢেউ ছুটে উপকূলে দেখো কত ভালোবেসে। সাগরের গর্জনে মিশে আছে শোনে নিও, ভালোবাসার অর্জন লাভ ক্ষতি দেখে নিও। নদীতীরে এসো যদি বিকেলের রোদ মেখে, বেলা যাবে নীরবে পাখিদের ফেরা দেখে। ভালোবাসার গান শোনে, কলকল কলতানে, বুক ভরা শান্তি দেহ মনে স্বস্তি সব রবে সমানে।

