
ঘুম করেছে আড়ি
আমার ঘুম করেছে আড়ি আমার সাথে.... আর কফি খায় প্রাক্তনের সাথে রোজরাতে । আমার ভাগ্যে লিকার চা আর নোনতা লেরো আমার জন্য আছে পান্তা আর শুকনো লঙ্কা... রাধা গেছে বৃন্দাবন ছেড়ে সেই কবে কফি শপের দিকে, ইনস্টাগ্রামে reels বানায় নতুন কারো সাথে। ঝারের বাঁশ গুনি মনে মনে হাতে ফাটা কেস্টোর বাঁশি বেসুরো সুরে গাইছি যে গান। আমি জড়িয়ে ছেঁড়া কাঁথা লোডশেডিং এর রাতে, আমি জড়িয়ে ছেঁড়া কাঁথা আমি টাক ফাটা রোদে.... আমি একলা কাকতাড়ুয়া নিজেরই মাঠে আমার ঘুম করেছে আড়ি, আমার সাথে ও ঘুমায় A.C-তে, আমি মশার সাথে! আমার ঘুম করেছে আড়ি, আমার সাথে স্বপ্নগুলো বাফার করে নেটওয়ার্কের মাঝে! কত বসন্ত এলো, কত কোকিল ডাকলো ডাকলো অন্য কারো বাড়ি, আমার ডালে বসলো একটা কালো কাক, সে ও উড়ে গেল। আমার ঘুমটা গেছে block করে আমাকে, আর কফি খায় প্রাক্তনের সাথে রোজ রাতে! আমার ঘুম করেছে আড়ি... আমার সাথে... আমার ঘুম করেছে আড়ি... আমার সাথে... © SudipS Please Don't copy Lyrics

