Song Cover Image

বেঁচে থাকার ভাষা - The language of survival.

V5

[Verse 1] শূন্য রাস্তায় শীতের নিঃশ্বাস পা ফেলে হাঁটে সময়... শহরটা চুপ— যেন জানে কিছু পাপের নাম একটা লোক হাঁটে পিঠে মরা তার স্বপ্ন ভার ফুটপাথ চেনে তার ছায়া ফাটোলে জমে থাকে তার ওজন [Pre-Chorus] নিশ্বাস থামে আবার চলে মরেও বাঁচে এই শহরে [Chorus] দু’মুঠো খাবার এক ব্যাগ ভরা তারা এইটুকুই সম্বল..... বেঁচে থাকার ভাষা [Verse 2] ভেতরটা মরে গেছে অনেক আগে কেউ শোনেনি তার চিৎকার শহর বলে “থাম” সময় বলে “চল” সে শোনে না কারো ডাক কারণ থেমে থাকা আরও একটা মৃত্যু হাঁটতেই হয় এটাই সত্য [Chorus – Repeat] দু’মুঠো খাবার এক ব্যাগ ভরা তারা ক্ষত লুকোনোর শেষ ঠিকানা দু’মুঠো খাবার এক ব্যাগ ভরা তারা ক্ষত লুকোনোর শেষ ঠিকানা [Outro] এই শীতের শহরে সে এখনো হাঁটে আমরা তাকাই না কারণ জানি— এই রাস্তাটা আমাদেরও চেনা.... [echo] সে হেঁটে চলে হেঁটেই চলে