
14. অনেক মৃত বিপ্লবী স্মরণে - জীবনানন্দ দাশ
[Intro] (Instrumental) [Verse 1] তারা সব মৃত ইতিহাসে তবুও তাদের কেবলই বাঁচার প্রয়োজন বলে তাদের উত্তরাধিকার কোনো কোনো মানবের হাতে আসে তারা মরে গেছে সবারই জীবনে আলো প্রয়োজন জেনে সকালের জন্যে স্পষ্ট পরিমিত সূর্য পেতে গিয়ে তবুও বিলোল অন্ধকারে তারা আজ পৃথিবীর নিয়মে নীরব এই ওই ব্যক্তির জীবনে সুসময়ে শুভ অর্থ পরিচ্ছন্নতার প্রয়োজন রয়ে গেছে জেনে নিয়ে তারা তবুও ব্যক্তির চেয়ে ঢের বেশি গহন স্বভাবে উৎসারিত জীবন বিসারী ক্ষুব্ধ জনতাসমুদ্র দেখেছিল সেইখানে একদিন মানুষের কাহিনী জন্মেছে বেড়ে গেছে কাহিনীর মৃত্যু হয় নাই কাহিনী ক্রমেই ইতিহাস জীবন ধারণে জানি তবুও জীবনকে ভালো করে অর্থময় করে নিতে গিয়ে ইতিহাস কেবলই আয়ত হয়ে আলো পেতে চায় নিজেদের আবছা ব্যক্তির মতো মনে করে তারা ইতিহাস স্পষ্ট করে দিতে গিয়ে তবুও আজ এই শতকের শূন্য হাতে শূন্যতার চেয়ে বেশি দান গিয়েছিল হয়তো বা [Chorus] দেয় নি কি আজ এই হেমন্তের অন্ধকার রাতে আমরা বিফল ব্যক্তি তুমি আমি আরও ঢের লোক মানুষ সমুদ্রে থেকে অন্ধকার বিম্বের মতন তবুও সবার আগে নিজের আকাশ নিজের সাহস স্বপ্ন মকরকেতন আপনার মননশীলতা গণনার প্রিয় জিনিসের মতো মনে ভেবে নিয়ে অন্য সকলের কথা ভুলে যায় সকলের জীবনের শুভ উদযাপনের চেষ্টায় সূর্যের সুনাম আরও বড় করে দিতে গিয়ে তারা নিজেদের বিষণ্ণ সূর্যের কথা ভুলে গিয়েছিল মানবের কথা বিরচিত হয়ে চলে সেই সব দূর আতুর ভঙ্গুর সুমেরীয় দিন থেকে আজ জেনিভা মস্কো ইংল্যান্ড আটলান্টিক চার্টারে ইউএনও-র ক্লান্ত প্রৌঢ়তায় সতর্কতায় চীন ভারতের সব শীত পৃথিবীর নিরাশ্রয় মানবের আত্মার ধিক্কারে অন্তর দানে হেমন্তের রাত আজ ক্ষুব্ধতায় জনতায় নর্দমায় কেঁদে লোভাতুর ক্রূর রাষ্ট্র সমাজের রতির নৈরাজ্যে অসম্ভব অন্ধ মৃত্যুতে পুরনো ধানের ক্ষেতে তবুও মৃত পঙ্গপালদের ভিড়ে নরকের নিরাশার প্রয়োজন রয়ে গেছে জেনে তবুও বলে গভীর গভীরতর তবুও জীবন নিজেদের দিনাত্মা ব্যক্তির মতো মনে করে ওরা সকলের জন্যে সময়ের সুন্দর সীমিত আলো সঞ্চারিত করে দিতে গিয়ে প্রাণ দিয়েছিল জীবন ধারণে তবুও জীবনের আরও বর্ণনীয় ব্যাপ্তির ভিতর দিয়ে আরও সুস্থ আরও প্রিয়তর ধারণায় ইতিহাস ইঙ্গিতের আরও স্পষ্টতায় তবে তা উজ্জ্বল হলে জীবন তবুও নিরালোক হয়ে রবে কতদিন কতদিন হতে পারে [Outro] (Instrumental)

