[Verse] তোমার মনের ভেতর যাই মুখের ভিড়ে মুখোশ পাই ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারী যেন [Verse 2] তোমার চোখের ভেতর যাই হাত দেখিয়ে ট্রেন থামাই লুকোনো আঘাত রক্তপাত থামে না কেন [Chorus] তুমি দেখছো তাকে ভাবছো যাকে সে আসল মানুষ নয় সে বেঁচে আছে শহরের এক কোনে সে মৃত মানুষের চিৎকার শোনে [Verse 3] তোমার ঘরের ভেতর যাই চামড়া পোড়ার গন্ধ পাই চারিদিকে তার অন্ধকার চেপে ধরে [Bridge] তোমার বুকের ভেতর যাই খাঁচায় রাখা লালন সাই মানব জনম হবে খতম অপার হয়ে [Chorus] তুমি দেখছো তাকে ভাবছো যাকে সে আসল মানুষ নয় সে বেঁচে আছে শহরের এক কোনে সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন