Song Cover Image

আমার গিরগিটি বন্ধু ©[My Chameleon Friend]

V5

Verse 1: সকালে সে বিপ্লবী, বিকেলে সে চামচা, পকেটে তার সব দলেরই রঙ-বেরঙের গামছা। এক চোখে তার ডেমোক্রেসি, অন্য চোখে বাঁশ, সুযোগ পেলে হাসিমুখে করে সর্বনাশ Verse 2: সে আর কেউ নয়... গিরগিটি মানুষ আমার বন্ধু হয়! মুখে তার অল-টাইম ভগবানের বাণী, একটু হলেই চোখে আসে গ্লিসারিন পানি! Pre-Chorus: টাকা-কড়ি সব নাকি ভগবানের দান? গল্প শোনায় দুই বেলা ত্যাগের জয়গান! কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে অন্য কোনো খেলা S.I.P আর শেয়ার মার্কেটে টাকা খাটায় পাঁচ বেলা! Chorus 1: ও তুই আসল গিরগিটিরে ভাই, আসল গিরগিটি! রঙ বদলাতে নিস না কেন একটু খানি ছুটি? তোর রঙগুলো কি বসন্তের পলাশ নাকি বাজারের সস্তা আবীর? তোর মতো হাসিমুখে ছুরি মারা ওস্তাদ নাই ত্রি-ভুবনে তুই ভণ্ড! Bridge: বসকে বলে ‘স্যার আপনার মন টা খুউব ই ভালো’, বাইরে এসে কলিগকে বলে ‘লোকটার মন বড়ই কালো’। প্রকৃতির গিরগিটি তো নিজের ছলে প্রাণ বাঁচায়, আর তুই রঙ পাল্টাস বন্ধু, গলায় পা দিয়ে গোপোনে বিক্রয়! গোপোনে বিক্রয়... Outro: একটু শান্ত হ বন্ধু, একটু শান্ত হ... মনে পড়ে সেই কথা? আধ্যাত্মিকতা, কৃষ্ণ নামের আড়ালে ব্রেন ওয়াশ ......করতিস দুবেলা .... ব্রেন ওয়াশ... (ওয়াশ....ওয়াশ ...) ও আর কেউ নয় গিরগিটি মানুষ আমার বন্ধু হয়.... গিরগিটি বন্ধু বন্ধু বন্ধু... এই! নিফটি কি আর বাড়বে? নাকি তোর মতো নিচে নামবে? ও তুই আসল গিরগিটিরে ভাই আসল গিরগিটি