
প্রিয় কবিতা বেগম - আরিফ শামছ্
প্রিয় কবিতা বেগম! আমার হৃদয়ের নিঃশব্দ দীর্ঘশ্বাস আর গভীর অনুভবগুলোই কবিতায় পরিণত হয়েছে। এই কাব্যসংকলনের প্রতিটি পঙক্তি আমার আত্মার শব্দ। “ভালোবাসি দিবানিশি” — এই নামেই আমার ভালোবাসার গভীরতা এবং একনিষ্ঠতা ধরা আছে। আমি কৃতজ্ঞ পাঠক ও শ্রোতাদের প্রতি, যারা ভালোবাসেন কবিতা, এবং আবেগ দিয়ে অনুভব করেন শব্দের স্পর্শ। প্রিয় সওগাত! শব্দে শব্দে আমি খুঁজি সেই চিরন্তন অনুভব, যা হৃদয়ের গভীর থেকে উঠে আসে। প্রেম, ভালোবাসা, আত্মার আত্মীয়তা এবং মানুষে মানুষের সম্পর্ক—এইসব নিয়েই আমার "কবিতা"। দীর্ঘ সময় ধরে লেখা কবিতাগুলো এখন একত্রে একটি অডিও অ্যালবামে রূপ নিচ্ছে— "ভালোবাসি দিবানিশি"। প্রিয়তমা কবিতা! কবিতা আমার আত্মার আত্মকথা। জীবনের প্রেম,মান, অভিমান, ধৈর্য্য, সম্মান, মর্যাদা, নিরীহ ভদ্রতা, আশা ও নির্জনতা নিয়েই গেঁথেছি এক একটি পঙক্তি। এই সংকলনে প্রকাশ পেয়েছে আমার হৃদয়ের গভীর অনুভব—ভালোবাসা দিবানিশির মতো… এখানে প্রেম যেমন রোমান্টিক, তেমনি আধ্যাত্মিক। এখানে ভালোবাসা যেমন মানবিক, তেমনি চিরন্তন। হৃদয়ের প্রতিচ্ছবি ! প্রতিটি কবিতা একটি সময়ের চিত্র, একটি অনুভবের দলিল। প্রেম ও ভালোবাসা মানবজীবনের চিরন্তন অনুপ্রেরণা। হৃদয়ের গহীন গভীরে যে আলো জ্বলে, তার নাম ভালোবাসা। কারো একটুখানি হাসি, কারো ছুঁয়ে যাওয়া স্পর্শ, কিংবা নিঃশব্দে অনুভব করা কারো প্রার্থনা—এসবই হয়ে ওঠে কবিতার প্রাণ। এ বইয়ের প্রতিটি কবিতা সেই অনুভবেরই রঙতুলিতে আঁকা। "ভালোবাসি দিবানিশি" শুধু প্রেমের কবিতা নয়, এটি এক অবিরাম হৃদয় কথন। কখনো প্রতীক্ষার দীর্ঘশ্বাস।

