Song Cover Image

জীবন যেখানে যেমন - আরিফ শামছ্

+ Show full styles
V4.5-ALL

জীবন যেখানে যেমন প্রেম ও প্রীতি আসল দিঠি, প্রেমিক হৃদয় কোথায় খুঁজি? কোথায় পাবগো প্রেমের হিয়া? কহিব কথা পরাণ ভরিয়া!! প্রেম ও প্রীতি আসল দিঠি, প্রেমিক হৃদয় কোথায় খুঁজি? কোথায় পাবগো প্রেমের হিয়া? কহিব কথা পরাণ ভরিয়া!! এমন গোধূলী, কাঁচা সোনা রোদ, এঁদো ডোবাজল, একলা ডাহুক, রিমঝিম টিপটপ বিষটি কোথা, কথাকলি সব রবে কি হেথা??? এমন গোধূলী, কাঁচা সোনা রোদ, এঁদো ডোবাজল, একলা ডাহুক, রিমঝিম টিপটপ বিষটি কোথা, কথাকলি সব রবে কি হেথা??? বিনিদ্র রজনী সাতকাহন কি হবে? নিশির নিশা পেড়িয়ে ভোর যে কবে? দখিনা মলয় তপ্তদেহে বারিসিঞ্চনে; আসবে কবে বারিরাশি সঙ্গে করে। বিনিদ্র রজনী সাতকাহন কি হবে? নিশির নিশা পেড়িয়ে ভোর যে কবে? দখিনা মলয় তপ্তদেহে বারিসিঞ্চনে; আসবে কবে বারিরাশি সঙ্গে করে। চায়লে কি গো ফুল ফুটিবে অরুণ প্রাতে, গুড়িগুড়ি বৃষ্টি হবে, খুশির ঝিলিক তাতে। ডাকবে কোকিল বিজন বনে, একলা পথে, ভাবের পথে হাঁটবে তুমি, উদাস মনে। চায়লে কি গো ফুল ফুটিবে অরুণ প্রাতে, গুড়িগুড়ি বৃষ্টি হবে, খুশির ঝিলিক তাতে। ডাকবে কোকিল বিজন বনে, একলা পথে, ভাবের পথে হাঁটবে তুমি, উদাস মনে। জীবন যেখানে যেমন । জীবন যেখানে যেমন । জীবন যেখানে যেমন ।