Song Cover Image

হৃদয়ের রাণী - আরিফ শামছ্

V6-MINI

হৃদয়ের রাণী আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্) ভুলতে কী পেরেছো তুমি? হৃদয়ের রাণী, বলেছিলে ভুলে যেতে, সেতো আজো পারিনি! কী পেয়েছিলাম তোমার মাঝে প্রশ্ন রেখে, শূণ্যের মাঝে অসীমের বিস্তার দেখে দেখে। আজো প্রায় পাগল, হত-বিহ্বল মনে পড়ে, তোমার! হৃদয়ের কত গভীরে বসবাস বুঝিবে কবে আর। ভুলিতে সবাই বলে, যেমনি তুমি বলেছিলে, ভুলিতে পারিনা কোনমতে, ভুলা যায়না ভুলে। কী করি বলো! আজ নিরুপায় সর্বহারা বড়ই অসহায়, যুগ যুগ স্মৃতিমাঝে হাতড়ে বেড়ায়। রয়ে গেলে অধরায়। তোমাকে হারানোর সাথে সাথে, সময় হারালো তার গতি, ক্যালেন্ডার অর্থহীন হয়ে দেয়ালে ঝুলে, বার বার ফিরে আসে স্মৃতি। বর্তমান ও ভবিষ্যতের সব কাল, দখলে সদা অতীতকাল, কালের বিস্তৃতি সংকীর্ণ, থমকে দাঁড়ায়, যখন তোমায় হারায়। হৃদয়ের রাণী! তোমার আকাশে কি স্মৃতির বিজলীরা চমকায়! হৃদয় ফাটার আর্তস্বর, বজ্রনাদ কি শোনা যায়! স্মৃতির দেয়ালে দৃষ্টি পড়ে কি কভু তোমার, হৃদয়ে আদৌ স্মৃতি নিঃশেষে কিছু আমার! ২৯/০৯/২০২৬ জেদ্দা, সউদীআরব।