
কার তরী কত দূরে করেছে নোঙ্গর, কে তার কতটুকু রেখেছে খবর নিস্তব্ধ রাত নামে ধীরে ধীরে ভাঙা স্মৃতিরা কাঁদে ঘিরে অন্তরে চেনাজানা সেই মুখ আজ অচেনা দূরত্বের রেখা টানে অকারণ কার তরী কত দূরে করেছে নোঙ্গর কে তার কতটুকু রেখেছে খবর একদিন ছিল পাশাপাশি পথ আজ শুধু একা, নেই কোনো রথ হয়তো সে ভেসেছে অচিনের দিকে ফেলে গেছে কিছু কথা নীরবতার বুকে কার তরী কত দূরে করেছে নোঙ্গর কে তার কতটুকু রেখেছে খবর জোছনা ঝরে পড়ে রাতের আধাঁরে প্রশ্নেরা জাগে মন খারাপের শেষে কেউ কি মনে রাখে পুরোনো সে দিন নাকি সব মুছে যায় সময়ের ঋণ? কার তরী কত দূরে করেছে নোঙ্গর কে তার কতটুকু রেখেছে খবর ডাকে মন নীরবে অজানা পথের ওপারে ফিরে কি সে আসে, নাকি যায় হারায়ে অপেক্ষায় থাকে নজরুল নির্জন ঘরে বোঝে না কেউ কেনো কাঁদে তার অন্তর কার তরী কত দূরে করেছে নোঙ্গর কে তার কতটুকু রেখেছে খবর

