Song Cover Image

কালেমাখচিত পতাকা উড়ে - আরিফ শামছ্

কালেমা খচিত পতাকা উড়ে, কালেমা খচিত পতাকা উড়ে। কালেমা খচিত পতাকা উড়ে ।। ভয় নাই হে মানবজাতি, ভয় নাই কোন আর, কালেমা খচিত পতাকা উড়ে, তৈরি সিপাহসালার। মনে প্রাণে কর্ম ধ্যাণে, সেবিতে সৃষ্টি সবে, এলেম, আমল, দেহ মনে, শক্তি সঞ্চিত রবে। ন্যায়ের তুফানে উড়ে যাবে, দূরে বহুদূরে, জালিম জুলুম আনাচে কানাচে, যেথায় বসবাস করে। হাম্বিতাম্বি, অত্যাচারী আহাম্মক, পালাবার পথ খুঁজে, ন্যায়-বিচারের পতাকা উড়ে, ভয়ে তরতরে গুঁজে। হারাম, হারামীর ব্যবসায় তালা, বন্ধ অবৈধ ভোগের পালা, ভাই হয়ে ভাইয়ের বুকের মাঝে, ছুড়ি মারিবার বেলা সারা। আজি হতে ভূলো মান অভিমান, অধিকার সবার সমানে সমান। তুমি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, জিজ্ঞাসে কোন জনে, এই পতাকার তলে নিরাপদ সবে, সবার ধর্ম সব জনে। তোমার ধর্ম পালন করবে, নিবিড় শান্ত মনে, কেউ যদি বাধ সাধে কোন কালে, জানবেনা কোন জনে। তার পরিচয় 'অত্যাচারী', শাস্তি পাবে গুনে। হউক মুসলিম, হিন্দু, বৌদ্ধ, কিংবা কোন খ্রিষ্টান, অশান্তির দায়, অত্যাচারী, নিশ্চিত শাস্তি দান। ফিরে দেখো অতীতে, মুসলিম জাতি ওয়াদা রক্ষা করে, বিশ্ববাসীর শান্তির তরে, যুদ্ধ, জিহাদ, ন্যায়ের পক্ষে, অন্যায় নির্মূলে বাঁচে আর মরে। ভয় পেওনা ভাই বোন, কালেমার পতাকা উড়ে, সততা, শান্তি, নিরাপদ জীবনে, ঐক্যের আহ্বান করে। বিশৃঙ্খলা নয়,সুশৃঙ্খলে জয়, অত্যাচারীদের হবেই পরাজয়, আধাঁরের কালো আগ্রাসী রুপ, আলোর ফালিতে নিশ্চিহ্ন হয়। আশার রবি জাগছে ফের, সাদা-কালো পতাকায়, মানবজাতির আশা স্বপ্ন, পূর্ণ হবে ঐ কালেমায়। ভয় নাই হে মানবজাতি, ভয় নাই কোন আর, কালেমা খচিত পতাকা উড়ে, তৈরি সিপাহসালার। ন্যায়ের তুফানে উড়ে যাবে, দূরে বহুদূরে, জালিম জুলুম আনাচে কানাচে, যেথায় বসবাস করে। আজি হতে ভূলো মান অভিমান, অধিকার সবার সমানে সমান। তুমি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, জিজ্ঞাসে কোন জনে, এই পতাকার তলে নিরাপদ সবে, সবার ধর্ম সব জনে। তোমার ধর্ম পালন করবে, নিবিড় শান্ত মনে, কেউ যদি বাধ সাধে কোন কালে, জানবেনা কোন জনে। তার পরিচয় 'অত্যাচারী', শাস্তি পাবে গুনে। হউক মুসলিম, হিন্দু, বৌদ্ধ, কিংবা কোন খ্রিষ্টান, অশান্তির দায়, অত্যাচারী, নিশ্চিত শাস্তি দান। আশার রবি জাগছে ফের, সাদা-কালো পতাকায়, মানবজাতির আশা স্বপ্ন, পূর্ণ হবে ঐ কালেমায়। ভয় পেওনা ভাই বোন, কালেমার পতাকা উড়ে, সততা, শান্তি, নিরাপদ জীবনে, ঐক্যের আহ্বান করে। আশার রবি জাগছে ফের, সাদা-কালো পতাকায়, মানবজাতির আশা স্বপ্ন, পূর্ণ হবে ঐ কালেমায়। মানবজাতির আশা স্বপ্ন, পূর্ণ হবে ঐ কালেমায়। আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)