
জানিনাতো কোন দিন কোকিলের সুরে, চলে যাবে কিনা তুমি, দূরে বহুদূরে। ভালোবাসার সব কথা মিশে গেছে ওরে, কোকিলের কুহু তানে সুমধুর সুরে। যদি কোন দুপুরে জানালার পাশে, আমারি গানগুলি সুর হয়ে ভাসে, কুহুকহুরবে, কোকিলের সুরে, বুঝে নিও সব ব্যথা রপ যত দূরে। জানিনাতো কোনদিন আসবে কিনা, সাগরের বালুতীরে হাঁটবে কীনা! বেদনার বালুচর জমে আছে কতোদিন, তোমারি ছোঁয়া পেয়ে শোধিবে সব ঋণ। ২০/০৯/২০২৬ জেদ্দা, সউদীআরব।

