প্রমোদ কাননে মাদক সুরভী, ডুরে কৃষ্ণ মিহির নদী; স্বচ্ছ, শান্ত, নিরূপ মণি— শেষ রাতের সে শঙ্খিনী। চন্দ্রদ্বীপে সিজুর কাজরী, বকুল মুকুট, কপিল পরী; চোখের কালো, অতল গভীর— প্রথম প্রাতের সে শঙ্খচীল। মোহনায় মাখা যখন গোধূলি, জলে গগন, স্থলে তরী— সন্ধিক্ষণে চোখাচুখি: শঙ্খচীল আর শঙ্খিনী। তারা বিলীন—তারাই আমি; সহজ পথের কথা শুনি। জাতহারা সেই মধুর ধ্বনি— মিলন মনের মানুষদেরই।