Song Cover Image

ভালোবাসি দিবানিশি - আরিফ শামছ্

+ Show full styles
V4.5-ALL

ভালোবাসি দিবানিশি নিরাকপরা ভর দুপুরে, বসে আছি আনমনে, সুখের বেলা যায় চলে যায়, কতো দ্রুত আপন মনে। ভাবছি কতো জীবন নিয়ে, পাইনা ভেবে কূল, অলস দেহে দেখছি তারে, নেইকো কোন ভূল। হাজির হলো কলম-খাতা, কোমল হাতের স্পর্শে, মনের কথা ঝরবে কবে, ইতিহাসের গর্ভে। ভালবাসি দিবানিশি, কতো তারে, বলবো কেমন করে, মনের কথা মনে ওঠে, মনেই ঝরে পড়ে। ভালবাসি দিবানিশি, কতো তারে, বলবো কেমন করে, মনের কথা মনে ওঠে, মনেই ঝরে পড়ে। নাইবা কোন ভূল আমারি, নেইকো ছিলো তার, ভালবাসি দিবা-নিশি, ভালবাসে অপার। নাইবা কোন ভূল আমারি, নেইকো ছিলো তার, ভালবাসি দিবা-নিশি, ভালবাসে অপার। সুবাস সেতো ফুলের মতো, অতুল মৃগনাভীর, সোনারোদের নরম বিকেল, দেখি রঙ্গিন আবীর। সুবাস সেতো ফুলের মতো, অতুল মৃগনাভীর, সোনারোদের নরম বিকেল, দেখি রঙ্গিন আবীর। ভাসছে কভু সাঁঝের ভেলা, বেলা অবেলায়, স্বপ্ন ডিঙ্গি তীরে ভীরে, যখন মনে চায়। ভালবাসার তারা কতো, দেখি তা'রই আকাশে, প্রেমের সুবাস পাই খুঁজে পাই, মৃদুমন্দ বাতাসে। বাঁধ মানেনা মনের কথা, কলম দিয়ে ঝরে, প্রাণের প্রিয়া, যাই বলে সব, ভালোবাসার তরে। ভালবাসার তারা কতো, দেখি তা'রই আকাশে, প্রেমের সুবাস পাই খুঁজে পাই, মৃদুমন্দ বাতাসে। ভালবাসি দিবা-নিশি, ভালবাসে অপার। ভালবাসি দিবানিশি, কতো তারে, বলবো কেমন করে, ভালবাসি দিবানিশি, কতো তারে- ভালবাসি দিবানিশি- ভালবাসি দিবানিশি । ।