Song Cover Image

ফুলেল হাসি- আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

+ Show full styles
V4.5-ALL

ফুলেল হাসি কালোবৈশাখি ঝড়,পাতা আর কাঠির ঘর, ঘোর আধাঁরে জুঝিয়া চলে, সারা রাত ভর, ভীষণ জুড়ে ধমকা হাওয়া, আঘাত করে ঘরে, ভেঙ্গে পড়েনা, ঝড়ের সাথে যুদ্ধ যায় যে করে। কালোবৈশাখি ঝড়,পাতা আর কাঠির ঘর, ঘোর আধাঁরে জুঝিয়া চলে, সারা রাত ভর, ভীষণ জুড়ে ধমকা হাওয়া, আঘাত করে ঘরে, ভেঙ্গে পড়েনা, ঝড়ের সাথে যুদ্ধ যায় যে করে। সোনালী প্রভাত সামনেই আছে আঁধার রাতের শেষে, ঝড় ঝঞ্ঝা, বজ্রনাদ , সব ফেলে ঘর বীরের বেশে। কী শান্তি! দুঃস্বপ্নের রাত্রি শেষে সুন্দর সকাল, মোহময় সূর্যোদয়, বাধ সাধা সব, ঝড়ের প্রতাপ,স্থায়ী হলো কোন সময়? সোনালী প্রভাত সামনেই আছে আঁধার রাতের শেষে, ঝড় ঝঞ্ঝা, বজ্রনাদ , সব ফেলে ঘর বীরের বেশে। কী শান্তি! দুঃস্বপ্নের রাত্রি শেষে সুন্দর সকাল, মোহময় সূর্যোদয়, বাধ সাধা সব, ঝড়ের প্রতাপ,স্থায়ী হলো কোন সময়? না পেয়ে পাগল হলো কোন্ সে পাগল! এমন করে, কীইবা খুঁজে পেলো সবি এমনকিছু তোমার তরে। কোন যাদুতে পাগল ছিলো ভাবের স্রোতে কিসের মোহে, পাওয়া পর ও হয়তো পাগল, কে থামাতো, পাগলা সুখে? না পেয়ে পাগল হলো কোন্ সে পাগল! এমন করে, কীইবা খুঁজে পেলো সবি এমনকিছু তোমার তরে। কোন যাদুতে পাগল ছিলো ভাবের স্রোতে কিসের মোহে, পাওয়া পর ও হয়তো পাগল, কে থামাতো, পাগলা সুখে? দেখছি আজো আগের মতোই হাসছো প্রিয় ফুলেল হাসি, ভুলতে পারে কভু তারে, চাঁদের মায়ায় আঁধার নিশি। দ্বন্দ্ধ-বিষাদ, ভয় হারানোর, মুখটি মনে ভাসে কভু? পাওয়া না পাওয়ার ঝড় তুফানে, কেমন ছিলো কাবু ! দেখছি আজো আগের মতোই হাসছো প্রিয় ফুলেল হাসি, ভুলতে পারে কভু তারে, চাঁদের মায়ায় আঁধার নিশি। দ্বন্দ্ধ-বিষাদ, ভয় হারানোর, মুখটি মনে ভাসে কভু? পাওয়া না পাওয়ার ঝড় তুফানে, কেমন ছিলো কাবু ! চলন বলন বচন ছিলো অপরূপ যা পদ্মময়, ভালোবাসার হৃদ-মাঝারে কভু পরম গদ্যময়। প্রভাতফেরী ,সন্ধাবাতি, তিমির আধাঁর ছন্দময়, ভোর বিহানের আলো আঁধারে খুঁজে ফিরে বিশ্বময়। চলন বলন বচন ছিলো অপরূপ যা পদ্মময়, ভালোবাসার হৃদ-মাঝারে কভু পরম গদ্যময়। প্রভাতফেরী ,সন্ধাবাতি, তিমির আধাঁর ছন্দময়, ভোর বিহানের আলো আঁধারে খুঁজে ফিরে বিশ্বময়। কালোবৈশাখি ঝড়,পাতা আর কাঠির ঘর, ঘোর আধাঁরে জুঝিয়া চলে, সারা রাত ভর, ভীষণ জুড়ে ধমকা হাওয়া, আঘাত করে ঘরে, ভেঙ্গে পড়েনা, ঝড়ের সাথে যুদ্ধ যায় যে করে। ফুলেল হাসি। স্মরণীয়া রাশি রাশি। ফুলেল হাসি। ফুলেল হাসি।