
ক্ষমা তোহফা — আরিফ শামছ্ ক্ষমা চায়, জনক, জননী, ভাই, বোন, দেশি-বিদেশী সবজন, আচার আচরণে, আকারে ইঙ্গিতে, কত কষ্ট পেয়েছে মন! ক্ষমা করো প্রিয়, আজ তনুমন, ক্ষমা মাগে অবিরত। ক্ষমা আল্লাহর এক অনন্য গুণ, নির্মল উপহার শতশত। যে হৃদয়ে ক্ষমা বাস করে নীরবে, সে হৃদয় আল্লাহর রহমতে রবে। ইচ্ছায়-অনিচ্ছায়, ভুলে কিংবা জেনে, মানুষ ভুল করে প্রতিদিন প্রতি ক্ষণে। কেউ যদি ক্ষমার দুয়ার খুলে এমনি করে, নির্দ্বিধায় চলো রহমতের সোনালি আসরে। ক্ষমার মাঝে সুপ্ত রবে পুরস্কারের পথ, ক্ষমা করা-অহংকার ভাঙার মহারথ। অহংকার, রাগ, আর ভুল সাথে করে, না জেনে, জীবন নুঁয়ে চলে ভুলে। ক্ষমার তরে পড়বে ঝরে নূরের বারিধারা, সে আলোতে আলোকিত হবে নিখিল ধরা। ০৭/০৫/২০২৬

