
অমর প্রেম আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্) আমার আমাকে খুঁজে পাবে প্রিয়, যখন যেখানে মনে চায় তব, আমার আমাকে খুঁজে ফিরি হিয়, হতাশার ভ্রোমর ঘিরে ধরে সব। কতযে খুঁজি, কতো কীযে বলি, বুঝতে পারো কি তুমি? শোনতে কভু পারো কিগো, বিরহ জ্বালার শব্দ চুমি। এ জ্বালা কতো বড় জ্বালা, কেমনে বুঝায় তোরে, অন্তরে দাবানল,নরক জ্বালা, আগুন খেলে,নয়ন জুড়ে। সে বুঝিবে ভালোবেসে, হারালো যার অন্তরে, হৃদয় চিতায়, হৃদয় পুঁড়ে, নিঃশেষে সব মন্ত্ররে। নেই অবকাশ, নেই সীমানা, নাইরে বাঁধন, নাইরে মানা, পাগলপারা, বাঁধনহারা, ছুটছে কোথা কেউ জানেনা! কে জানে কী মরার পরে, দেহ রবে শুন্য প্রাণে! ভালোবাসা রয়বে কোথা, দেহে নাকি অমর প্রাণে? জেনে রাখো অমর প্রেম ও, জায়গা নেবে অপর পারে, জান্নাতেরই নদীর তীরে, খুঁজবে লোকের ভীঁড়ে। ১৮/০৫/২০২৬ রিয়াদ, সউদী আরব।
Comments are disabled on this song
