
ভালোবাসার সিংহদ্বার - আরিফ শামছ্
ভালোবাসার সিংহদ্বার ভালোবাসো কি? ভালোবাসো কি? প্রশ্নের জবাব বড্ড দেরী! তাতে কার কী আসে যায়!!! তা জানার অধিকার, আজ নাই, কোন দিন ভালোবাসার দাবী নিয়ে, আসবোনা, প্রিয়তমা! অনুগ্রহ করতে পারো, দয়া দেখাতে পারো, ভালোবাসার কাঙ্গালরে আরো। জেনে রেখো, স্মরণে রেখো, এসেছিলাম ভালোবাসার দাবী নিয়ে, ফিরে গেলাম তোমার সুখ শান্তির বিনিময়ে। মনের গহীনে, অজানা কোন অঞ্চলে, বিন্দু বিন্দু স্মৃতি রয় যদি, অসহায় তিলগুলো রেখো যতন করে। অভিশপ্ত জীবনের আশীর্বাদ জীবনে তোমার, লাভ না ক্ষতি হবে তা বুঝিনা, তাই নির্বিকার। তবু মনে প্রাণে চাইবো সখা, সুখ-মালিকের তরে, "সুখ,শান্তি ও নিরাপত্তায় রেখো তারে চিরকাল"। নির্দোষ, নিষ্পাপ সে তো, সকল দোষ আমার। প্রেম ভালোবাসার ধরণী তলে, তুমি উজ্জ্বল চন্দ্রাবতী! শিখবে সবাই, কেমন করে, দিতে হয় ভালোবাসার সম্মান। আত্নরক্ষার সুতীক্ষ্ণ কৌশল, সময়ের প্রয়োজনে বাঁচবে দুটি জীবন! ভালোবেসে কাছে পেলে হয়তো, পূর্ন হতো জীবন, না পেয়ে হলো তাহা, শান্তি, নিরাপদের আবেদন। ভালোবাসি কি না? সুস্পষ্ট দিবালোকের মতো, স্বচ্ছ কাঁচের দেয়ালে দেখো, বেদনার নীলে, নীল আসমান, আলোর প্রতিসরনে কবি ও কবিতায়। ভালোবাসি কি না? সুস্পষ্ট দিবালোকের মতো, স্বচ্ছ কাঁচের দেয়ালে দেখো, বেদনার নীলে, নীল আসমান, আলোর প্রতিসরনে কবি ও কবিতায়। আমি ছোট হয়, হবো বারে বারে, বড় হও, রবে, জীবনের পারে পারে। চিররুদ্ধ নয়, অবমুক্ত চিরকাল, ভালোবাসার সিংহদ্বার, প্রেম মহলের রাজ তোরণ, প্রতীক্ষ্যমাণ জানাতে শুভেচ্ছা তোমায়! চিররুদ্ধ নয়, অবমুক্ত চিরকাল, ভালোবাসার সিংহদ্বার, প্রেম মহলের রাজ তোরণ, প্রতীক্ষ্যমাণ জানাতে শুভেচ্ছা তোমায়! চিররুদ্ধ নয়, অবমুক্ত চিরকাল, ভালোবাসার সিংহদ্বার। চিররুদ্ধ নয়, অবমুক্ত চিরকাল, ভালোবাসার সিংহদ্বার---- ভালোবাসার সিংহদ্বার । । ভালোবাসার সিংহদ্বার । ।

