
বিপ্লবী! তুমি কী জানো! আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্) বিপ্লবী ! তুমি কী জানো! গতিতে সচল, বেপরোয়া,বিকল, ধ্বংস শিকল, তোমার হাতে, স্বেচ্ছায় পড়ে, নিজেই বন্দী। বার বার জিতে, হার মানাতে, আজ অপারগ, নিছক লোভে, শত্রুর সাথে সন্ধি। এ কী পরিণাম! তেজোদৃপ্ত লৌহমানব, জীর্ণ-শীর্ণ, হীন দূর্বল, সিংহ শার্দূল,কংকালসার। ফের জাগো,জাগিয়ে তুলো, হুংকার মারো,বিস্ফুরণ উন্মুখ, অগ্নি- জ্বালামুখ। ক্ষণে ক্ষণে উদগীরনে, গলিত লাভার স্রোত। ধূলিঝড় তুলে, তালে বেতালে, দেখিয়ে শেখানো হোক। ০৯/১২/২০১৮ ঈসায়ী সাল। ১/এফ/৫, মীরবাগ, মগবাজার, রমনা,ঢাকা।
Comments are disabled on this song
