
মুঠোয় ধরা দুটো মার্বেল ছেড়া সেন্ডেল পায় পোকায় খাওয়া হলদে দাত ধুলো মাখা চুল বেড়িবাঁধ পেরিয়ে রাজপথ মাড়িয়ে যেতে চায় সে বহুদুর । সে বোঝেনা শান্তি বোঝে না যুদ্ধ ঘরে আছে মায়ের বাবা থুত্থুরে বৃদ্ধ ট্রাকে চাপা পরে -বাপ গেছে কবে মরে মা এখন( উদয় অস্ত ) কাজ করে অন্যের ঘরে ঘরে । ট্রাম্প কি দৈত্য -দেশ না রাজা নিয়াহু কি খায় মদ নাকি খায় গাঁজা বড়দের বড় কথায় -তার কি আসে যায়।। ...তার আছে সপ্ন -ছোট ছোট সাধ পেট ভরে খেতে চায়, দুটো কাচা লঙ্কা আর এক খোরা ভাত । মার্বেলে মার্বেলে ঠোক্কর মেরে আরো দুটো আজ জেতা চাই পড়া লেখা যে করে -বোকার স্বর্গে বাস করে গুলি খেলার উপরে আর কিছু নাই । ওর পৃথিবীটাই- খেলার মাঠ আর খুপড়ি বস্তি শক্ত বাংলা কথা বলতে জানে শুধু কটা খিস্তি । কে কোথায় গাড়ি চড়ে কে চাঁদে চক্কর মারে এসব জেনে কি লাভ বাপ ... গরীব দেশে গরীব ঘরে -জীবন কাটবে অর্ধাহারে শুধু এটাই বোঝে,- জন্মই তার আজন্ম পাপ ॥

