
মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম--- পবিত্র দরুদ পড়ে আল্লাহর দরবারে জানাই সালাম--- আল্লা'র বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম--- !! আল্লাহর বন্ধু, মোহাম্মদ না এলে দুনিয়া সৃষ্টি হতো না---- আসমান জমিন, বিশ্বজগৎ কোনো কিছুই হতো না---- শেষ নবীর জন্যই সব হলো নইলে কিছুই হতো না--!! আল্লাহর দরবারে জানাই দরুদ সালাম লা ইলাহা জপিলাম--- রাহমানুর রাহিম দিলেন পবিত্র কালাম কোরআনের হাফেজ হলাম-- তাইতো আল্লাহর দরবারে হাজির হলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম--!! উম্মতের কান্ডারী, রহমতের ছায়া তাঁর নামে ঝরে দয়া-- গুনাহগার উম্মত ডাকে হায় হায় পুলসিরাতে চাই ছায়া--- শাফায়াত চাই, নবী গো তোমার শেষ বিচারের বেলায় ---!! মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র দরুদ পড়ে আল্লাহর দরবারে জানাই সালাম---!!
