Song Cover Image

মাগো তুমি - আরিফ শামছ্

V6-MINI

মাগো তুমি! ----আরিফ শামছ্ জানিনা মা কেমন আছো, জানতে ইচ্ছে করে। মন যে আমার খুঁজে ফিরে, দেখতে নয়ন ভরে। মাগো তুমি শোনাবেনা, পাক কালামের সুর, ঘুম ভাঙাতে মাগো আমার, শুরু হতো ভোর। মোনাজাতের নোনাজলে, আর্তনাদের করুন সুর, ঘুম পালাতো অচিন দেশে, ভাঙতো ঘুমের ঘোর। জানিনা মা কেমন আছো, জানতে ইচ্ছে করে। মন যে আমার খুঁজে ফিরে, দেখতে নয়ন ভরে। তোমার মতো কেবা রাখে, তোমার ছেলের খবর, খাওয়া-দাওয়া, করলো কীনা, ফিরলো কখন ঘর! খোঁজ নিতে মা কেমন আছি, ফোনের পরে ফোন, পড়াশোনা চলছে ভালোই, যতন করিস শোন। জানিনা মা কেমন আছো, জানতে ইচ্ছে করে। মন যে আমার খুঁজে ফিরে, দেখতে নয়ন ভরে। "আসবি কবে বাড়ী ওরে", কেউ বলেনা এমনি করে, তোমার খোকার মনে ধরে, মা যে আমার ডাকছে ওরে! চা পানি আর বিস্কিট সবি, রাখতে টেবিলে, তোমার ছেলে পড়ার বেলায়, কষ্ট না পাই বলে। জানিনা মা কেমন আছো, জানতে ইচ্ছে করে। মন যে আমার খুঁজে ফিরে, দেখতে নয়ন ভরে। "গীদর" বলে ইতর গালি, আর দিবেনা শাসন করে, কেমন করে থাকি মাগো, তোমায় ছাড়া এমন ঘরে! মাগো তুমি, কেমন আছো, কোথায় আছো মাগো? যেথায় থাকো, সুখে থাকো, শান্তি মাঝে মাগো। জানিনা মা কেমন আছো, জানতে ইচ্ছে করে। মন যে আমার খুঁজে ফিরে, দেখতে নয়ন ভরে।