
বিরহের বিলাসী কবি - আরিফ শামছ্
V4.5-ALL
বিরহের বিলাসী কবি — আরিফ শামছ্ বিরহের বিলাসী কবি, মগ্ন গভীর ধ্যানে, ভাবে আর লিখে চলে— কী হলো, কে জানে! জীবনের পথ বন্ধুর, মসৃণ হলো না যে, যাকে পাওয়ার ছিলো, তার হওয়া হলো না সে! সান্ত্বনা, বিচ্ছেদ-যন্ত্রণা আর হাহাকার, নিত্যসঙ্গী হলো নিঃশব্দের আর্ত চিৎকার। গুমরে মরে আত্মা, ফের বাঁচে মরিবার, বাঁচা-মরার লড়াই চলে, কভু হৃদয় নির্বিকার! হাত করজোড়ে বলি— ভালোবাসা ফিরিয়ে দাও, অস্ফুট যন্ত্রণার কাঁটাবন, বিরহী বাগ বুঝে নাও! অশ্রুর পদ্মা, মেঘনা, যমুনা, সাগর আরব, কেমনে পাড়ি দেই বলো— ক্লান্ত, পরিশ্রান্ত সব! আমার আমিতে রেখো, এমন ভালোবাসা চাই না, স্বার্থপর পাষাণী হৃদয়, মায়া কী— তা পায় না! সব সুখ বুঝি তুমি নেবে একা, বিরহে ভাসাও মোরে, এক ফোঁটা সুখ মিলবে কেমনে দুঃখের সাগর-ঘোরে! ২৬/০৪/২০২৬ আরিফ শামছ্ রিয়াদ, সৌদি আরব

