Song Cover Image

প্রেমিক আর স্বামী - আরিফ শামছ্

V4.5-ALL

প্রেমিক আর স্বামী ---আরিফ শামছ্ একদা রাতের গভীর ভাগে, ঝগড়া বাধে দুজনায়, "স্ত্রী আমার বৈধ জানো,তবু কেনো লিখার দায়?" মানছি জনাব, সে ও তোমার, মা ও তোমার সন্তানের, পাপীর মতো অকুল পাথার চিন্তা নাইরে এই মনের! আফসুস শুধু কেনো তখনি ভাঙ্গিনি সব বাঁধার দেয়াল, হৃদয় চিঁড়ে,জীবন ধ্বসে রাস্তা করে দিলাম হায়! পুরো জীবন ধ্বংস করে, পাগল হলাম কী বাচাঁতে! মান সম্মান নয়তো বড়ো, জীবন বাচাঁও, প্রাণের সাথে। আহ্! প্রিয় হায়! ঝুঁকি তুমি নাওনি বলে, সব হারানোর দেশে! জানিনাকো কী পেয়েছো? ভাবছি আজো শেষে। হয়তো সবি মানিয়ে নিতে কষ্ট হয়নি কোন, পারিনাযে কোন মতে, ভুলতে সেসব কেনো? বস্তা পঁচা হাহাকারের, বিষাদ ভরা জীবন মাঝে, বিরহের সে নৃত্যলীলা,কেউ দেখেছে সকাল-সাঁঝে! আনমনা সব, হারিয়ে ফেলে জীবন চলার ছন্দরে, হরহামেশায় যায় ভুলে যায়, ভালো আর মন্দরে! শান্তি সবার চেয়েছি বলেই, সব ছেড়ে আজ পথহারা, হীরে-মানিক হারিয়ে দেখো, শান্ত কেমন পাগলপারা। সুপ্ত গিরি উদগীরনে, নিয়ম নীতি রয়বে কী আর, ভিসুভিয়াস জাগলে কভু,দায় নেবোনা কোন তার। "কী হলো ভাই"? প্রশ্ন শোনে পিলে চমকে যায়, "ভূল তোমাদের, হউক তোমারি,আমার কীসের দায়? সাচ্ছা দিলে, আচ্ছা বলো, আপন পথে ধায়, রহম, করম, শান্তি সবি বিভুর কাছে চায়"। ১৭/০৫/২০২৬ রিয়াদ, সউদী আরব।