স্মৃতির পোস্ট-মর্টেম আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্) স্মৃতির আকাশ পাতাল, এপার ওপার, সব দখলে তোমার, কোথাও সূর্য হাসে, পুঞ্জ মেঘ ভাসে, স্মৃতির বাঁশরি বাজে বারবার। কখনো কালো মেঘের ঘনঘটা, বিদ্যুৎ চমকায়, মনপ্রাণ ভরে কান্না করে, আকাশ বৃষ্টি ঝরায়। কি সুখ কি দুঃখ কে খুঁজে কার কবে? এইতো জীবন চলে,স্মৃতির মোহে ডুবে। স্মৃতির পোস্ট-মর্টেম চলে, সময়ের ছুড়ি আর বিরহের কাচি দিয়ে, রিপোর্টে আসে জীবন্ত হত্যাকারী, তুমি শুধু তুমি প্রিয়ে। কাছে কিবা দূরে রও, কথা কও না কও, স্মৃতির পিঞ্জিরায় বন্দী করেছো, ভালোবেসে কাছে এসে, একসাথে বসবাসে, স্বপ্নের নির্বাসন দিয়েছো! আমা হতে বহুদূরে, বাস্তবের খেয়া চরে, ভিন গ্রহে আছো বেঁচে, পরম সান্ত্বনা তবু তুমি আছো জানি, সুখ শান্তি পায় খোঁজে। জানিনা তোমার মনের খবর কি আসে কি যায়, স্মৃতির বিরহ ব্যথায় মনে পড়ে কথায় কথায়? আনমনে তনুমন, বারবার স্মৃতিতে হারায়, নিষ্পাপ স্মৃতিতে কি খুঁজে আর কী পায়! ২৬/০৫/২০২৬ রিয়াদ, সউদী আরব।

Comments are disabled on this song