Song Cover Image

প্রেম আশীর্বাদ না অভিশাপ

V4.5-ALL

প্রেম আশীর্বাদ না অভিশাপ --------আরিফ শামছ্ প্রেম কারো জীবনে আশীর্বাদ , কারো জীবনে অভিশাপ । যে প্রেমের হয়গো মিলন , তারা স্বার্থক ও সফল। আর যা বিরহ বিচ্ছেদ, ভুলে যেতে পারলে, স্মৃতি হয়ে রয়। না ভুলতে পারলে, সারা জীবন কষ্ট হয়। প্রকাশিত কিংবা অপ্রকাশিত। পাওয়ার জন্য কেউ বিয়ে ভেঙ্গে দেয়, কেউ বিয়ের আসর থেকে উঠিয়ে আনে, যদি ভালোবাসে দুজন, দুজনে। ভালোবাসে ঠিক, বিচ্ছেদে পরিনতি, মেয়েরা ভুলে যেতে পারে সহজে, আবার কেউবা নাও পারে। কেউ বলে, দেহের সাথে সাথে, মন ও চলে যায় একসাথে, এক সময়, কেউ দেহ পায়, মন নয়। সেই নির্ভুল ভালোবাসা ভুলে, সময়ের সাথে কেউ মানিয়ে চলে । প্রেম নির্বাসিত হয়,স্মৃতির উদ্যানে, অযত্ন অবহেলার কাক ডাকা ভোর, কিংবা কাশবনে, উন্মোচিত স্মৃতির দোর। বিরহ বিচ্ছেদ যন্ত্রণা,বয়ে বেড়ায় সারা জীবন, প্যারালাইজড, অর্ধাঙ্গ বিহীন, নির্বোধ জীবন। সয়তে পারেনা কেউ, মৃত্যুর সাথে করে আলিঙ্গন, বেছে নেয় আত্নহত্যার মতো ঘৃন্য পণ, কেউ মাদকাসক্ত হয়ে প্রেম ভুলে যেতে, নিজের মূল্যবান জীবনকেই যায় ভুলে। কেউ বিনষ্ট করে অনাগত নিষ্পাপ জীবনের প্রাপ্য যতন, কেউ হেলা অবহেলা করে তার বৈধ স্ত্রীর অধিকার, প্রশান্তি লাভে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বন বাঁদাড়। উদাসী মন, থাকে আনমন, যন্রনা সীমাহীন , শান্তি সুখের দোহায় দিয়ে, উন্নত জীবনের লোভে, স্বার্থপরের দৃষ্টি নিয়ে, বাধ্য অবাধ্যতার সীমানা টানে, স্বর্গীয় প্রেম, ভালোবাসায় ধ্বংস আনে। দায়ী কে? অপরাধী কিংবা কে দোষী , দু'দুটি জীবন নষ্ট করে, চলে হাসি খুশী, অনাগত জীবনে অসীম যন্রনা বয়ে, কারা হলো সুখী! নির্দয়, নিষ্ঠুর ক্ষয়ে ! ! ০২/০৫/২০২৬ রিয়াদ, সউদী আরব।